ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়ি উপজেলায় একটি মেছো বাঘ ধরা পড়েছে। শুক্রবার ভোরে উপজেলার নানুপুর ইউনিয়নের রহমতবাড়ি এলাকায় স্থানীয় এক খামারে মুরগি ধরতে গিয়ে প্রাণীটি ফাঁদে আটকা পড়ে।
খামারের মালিক কৃষক এয়াকুব আলী জানান, তাঁর খামারের মুরগি দীর্ঘদিন ধরে অজ্ঞাত কোনো প্রাণী খেয়ে ফেলছিল। এ কারণে তিনি একটি ঝুড়ি দিয়ে ফাঁদ তৈরি করেন। ভোরে মুরগি ধরতে এসে ওই মেছো বাঘটি ফাঁদে আটকা পড়ে।
ঘটনার খবর পেয়ে নানুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদুল আলম ঘটনাস্থলে পৌঁছান। পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানালে বাঘটিকে উদ্ধার করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম বলেন, গ্রামবাসীর হাতে ধরা পড়া মেছো বাঘটি প্রশাসনের হেফাজতে নেওয়া হয়েছে।এটাকে পরবর্তীতে চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।