নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরের দাঁতমারা বাজার-সংলগ্ন রামগড়-হেয়াকো সড়ক থেকে হাঁচি মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ভূজপুর থানাপুলিশ।
২৭ আগস্ট(বুধবার) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত হাঁচি মিয়া ফটিকছড়ির ভূজপুর থানার দাঁতমারা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নিশ্চিন্তা গ্রামের বাসিন্দা ও মৃত নজির আহম্মদের ছেলে।
ভুজপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো:
নুরুল আলম স্থানীয় জানান, প্রাথমিকভাবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি তদন্তের স্বার্থে একটি অপমৃত্যু মামলা (ইউডি কেস) দায়ের করা হয়েছে।
তিনি বলেন,এখন পর্যন্ত এবিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়,পূর্ণাঙ্গ তদন্তেই ঘটনার প্রকৃত রহস্য বেরিয়ে আসবে,এমনই আশা প্রকাশ করেন তিনি।
রহা
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।