দক্ষিণ পূর্ব

ফটিকছড়িতে ভাঙা সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল খ্যাতিমান গোলরক্ষক মঈনের

mainulislam
প্রকাশ : ২২ জুলাই ২০২৬
পঠিত :
ফটিকছড়িতে ভাঙা সড়কে দুর্ঘটনায় প্রাণ গেল খ্যাতিমান গোলরক্ষক মঈনের

খয়াতিমান গোলরক্ষক মঈন

চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার আদর্শ স্কুলসংলগ্ন নাজিরহাট বাজার–মেডিকেল সড়কের ভাঙা গর্তে পা পিছলে চলন্ত জিপের নিচে পড়ে প্রাণ হারিয়েছেন উত্তর চট্টগ্রামের ৯০-এর দশকের খ্যাতিমান গোলরক্ষক মঈন উদ্দিন বাবু (৫৮)।

 

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় নাজিরহাট পৌরসভার আদর্শ স্কুলসংলগ্ন নাজিরহাট হাসপাতাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মঈন উদ্দিন বাবু নাজিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দায়েম মিয়াজির বাড়ির (দানুর বাপের বাড়ি) বাসিন্দা। তিনি মরহুম গরম সাহেবের ছেলে এবং নাজিরহাট রিজেন্সি ক্লাবের প্রভাবশালী সদস্য ছিলেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার আগে মঈন উদ্দিন বাবু সড়কের পাশে দাঁড়িয়ে একটি জিপচালকের সঙ্গে কথা বলছিলেন। এ সময় ভাঙা সড়কের একটি গভীর গর্তে অসাবধানতাবশত তার পা পিছলে যায়। তিনি ভারসাম্য হারিয়ে চলন্ত জিপের পাশে পড়ে গেলে গাড়িটির পেছনের চাকার নিচে পিষ্ট হন।

 

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের ভাষ্য, আঘাত এতটাই গুরুতর ছিল যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।

 

দুর্ঘটনার পর নাজিরহাটজুড়ে শোকের আবহ তৈরি হয়। সাবেক খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও স্থানীয় বাসিন্দারা বলেন,একসময় উত্তর চট্টগ্রামের বিভিন্ন মাঠে দুর্দান্ত নৈপুণ্যের জন্য যিনি অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে পরিচিতি লাভ করেছিলেন।যিনি একসময় মাঠে অসংখ্য গোল ঠেকিয়ে দলকে রক্ষা করেছেন, সেই মানুষটির জীবন শেষ হলো একটি অবহেলিত ও ঝুঁকিপূর্ণ সড়কের কারণে।

 

স্থানীয়দের অভিযোগ, নাজিরহাট হাসপাতাল সড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে বড় বড় গর্ত সৃষ্টি হলেও তা সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।

 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের সদস্যরা মরদেহ গ্রহণ করেছেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

 

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।