দক্ষিণ পূর্ব

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ ০৪:২০ দুপুর
পঠিত : ৪
ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

ছবি : সংগৃহীত

Degchibarictg

ফটিকছড়ি উপজেলায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় মো. চুরো মিয়া নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রবিবার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার নারায়ণহাট স্লুইসগেট ও পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হাসনাবাদ আঁজলা পাড়া এলাকার বাসিন্দা মো. চুরো মিয়া (আইয়ুবের বাবা) দুপুরের দিকে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির কোনো যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়ণহাট স্লুইসগেট ও পেট্রোল পাম্প এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।