দক্ষিণ পূর্ব

ফটিকছড়িতে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক

RAFIQ HYDER
প্রকাশ : ৯ ডিসেম্বর ২০২৫
পঠিত :
ফটিকছড়িতে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক
ফটিকছড়ি প্রতিনিধি 

চট্টগ্রামের ফটিকছড়িতে ৩০ পিস ইয়াবাসহ মাহমুদ উল্লাহ (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (৮ ডিসেম্বর) রাতে  ফটিকছড়ি পৌরসভার দক্ষিণ রাঙ্গামাটিয়া চৌমুহনী বাজার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মাহমুদ উল্লাহ ওই এলাকার কাজী ইউসুফ আলী চৌধুরী বাড়ির বাসিন্দা মুহাম্মদ ইউসুফ চৌধুরীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে।
এলাকার একাধিক সূত্র দাবি করেছে, মাহমুদ উল্লাহ ফটিকছড়ি পৌরসভা যুবদলের রাজনীতিতে সম্পৃক্ত। তবে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেছেন পৌরসভা যুবদলের সদস্য সচিব আহসানুল করিম রাজন।
তিনি বলেন, “পৌরসভা যুবদলে মাহমুদ উল্লাহ নামে কোনো ব্যক্তি নেই। সংগঠনের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই।”

ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহার জানান, আটক যুবক দীর্ঘদিন ধরে ইয়াবা ও অন্যান্য মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশের নজরদারিতে ছিলেন।
তিনি বলেন, “তাকে হাতেনাতে ধরার জন্য পূর্বেও চেষ্টা করা হয়েছে। এবার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়েছে।”

তিনি আরও জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। এর আগে তার বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে,

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সেলিম বলেন, “আটক মাহমুদ উল্লাহকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।”

রহা


মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।