দক্ষিণ পূর্ব

ফটিকছড়িবাসীর ভালোবাসায় সিক্ত ধানের শীষের প্রার্থী সরওয়ার আলমগীর

shakhawat sohan
প্রকাশ : ৫ নভেম্বর ২০২৫
পঠিত :
ফটিকছড়িবাসীর ভালোবাসায় সিক্ত ধানের শীষের প্রার্থী সরওয়ার আলমগীর
নিজস্ব প্রতিবেদক 

ফটিকছড়ির বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বুধবার (৫ নভেম্বর) দুপুরে মনোনয়ন পাওয়ার পর নির্বাচনী এলাকায় পৌঁছালে নেতাকর্মী ও স্থানীয় জনগণ তাকে বরণ করে নেন।

নাজিরহাট নতুন ব্রিজ এলাকায় প্রবেশের পর মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাকে গ্রামের বাড়িতে নিয়ে আসেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। সেখানে তিনি তাঁর বাবা নুর আহমদ ইঞ্জিনিয়ার ও সহধর্মিণীর কবর জিয়ারত করেন। পরবর্তীতে তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এরপর তিনি মাইজভান্ডার শরীফে গাউছুল আজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারি, গাউছুল আজম সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারি, সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারির রওজাসহ বিভিন্ন রওজা জিয়ারত করেন। পরে বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ আল্লামা মহিবুল্লাহ বাবুনগীরীর সঙ্গেও সাক্ষাৎ করেন।

ফটিকছড়ি সদর বিবিরহাট দলীয় কার্যালয়, উত্তর ফটিকছড়ির ভুজপুর, নারায়ণহাট, দাঁতমারা ও বাগানবাজার এলাকায় বিভিন্ন স্থানে গণসংযোগকালে সরওয়ার আলমগীরকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

এসময় সরওয়ার আলমগীর বলেন, ডিজিটাল ও উন্নত ফটিকছড়ি গড়তে সবার সহযোগিতা প্রয়োজন। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে জনগণের সমর্থন চাই। একইসঙ্গে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দলীয় সিনিয়র নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এসময় ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, আহমদ হোসেন তালুকদার, জেলা কৃষকদলের সদস্য-সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, ফরিদুল আলম (বি.এ), মুসসুর আলম চৌধুরী, নাছির উদ্দীনসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসএস 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।