দক্ষিণ পূর্ব

ফটিকছড়ির ভূজপুরে ব্রিক ফিল্ডের পানিভর্তি গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু

দক্ষিণপূর্ব ডেস্ক
দক্ষিণপূর্ব ডেস্ক
প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬ ১০:৪১ দুপুর
পঠিত : ৪
ফটিকছড়ির ভূজপুরে ব্রিক ফিল্ডের পানিভর্তি গর্তে পড়ে দুই শিশুর মৃত্যু

ফাইল ছবি

Degchibarictg

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর এলাকায় ব্রিক ফিল্ডে মাটি কাটার ফলে সৃষ্ট পানিভর্তি গভীর গর্তে পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার ভূজপুর থানার অন্তর্গত পূর্ব ফটিকছড়ির দত্তপাড়া এলাকার পশ্চিম পাশে করিম বাপের বাড়ির নিকটবর্তী একটি ব্রিক ফিল্ডে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রিক ফিল্ডে মাটি কাটার ফলে প্রায় ২০ ফুট গভীর একটি গর্ত সৃষ্টি হয়, যেখানে দীর্ঘদিন ধরে পানি জমে ছিল। রোববার দুপুরে খেলতে গিয়ে অসাবধানতাবশত ওই পানিভর্তি গর্তে পড়ে যায় দুই শিশু। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে, তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলো— একই এলাকার বাসিন্দা হাবিবুর রহমানের মেয়ে সাকি আক্তার (৯) এবং একই বাড়ির জাকির হোসেনের কন্যা সানজিদা আক্তার (১০)।

এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা ব্রিক ফিল্ডে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

পি/আর

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।