দক্ষিণ পূর্ব

ফটিকছড়ি উত্তরাঞ্চলের অবহেলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করব: নুরুল আমিন

RAFIQ HYDER
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫
পঠিত :
ফটিকছড়ি উত্তরাঞ্চলের অবহেলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করব: নুরুল আমিন
ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মো:নুরুল আমিন বলেছেন, আমি ফটিকছড়ি থেকে সংসদ সদস্য নির্বাচিত হলে যুগ যুগ ধরে অবহেলিত এ উত্তরাঞ্চলের দুস্থ- অসহায়  মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করব ইনশাআল্লাহ।

 শনিবার (১৫ নভেম্বর) ফটিকছড়িতে দিনব্যাপী নির্বাচনী  গণসংযোগের অংশ হিসেবে বাগান বাজার ইউনিয়নের উদয় পাথর, মধ্যম ফানুয়া, দক্ষিণ ফানুয়া, উত্তর জলন্তি, থাকিয়া বাজার, গজারিয়া, ইসলামপুর, রাস্তার মাথা, বাগান বাজার, হলুদিয়া ও শান্তিনগর এলাকার দুস্থ,গরীব ও অসহায় মানুষের খোঁজ খবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।

গণসংযোগকালে নেতৃবৃন্দ বিভিন্ন এলাকার মানুষের ঘরে ঘরে গিয়ে খোঁজখবর নেন, উন্নয়ন ভাবনা তুলে ধরেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে দাঁড় পাল্লার পক্ষে ভোট প্রার্থনা করেন। চা-বাগানের শ্রমিকদের সাথেও পৃথক মতবিনিময় অনুষ্ঠিত হয়, যেখানে তাদের জীবনমান উন্নয়ন, মৌলিক অধিকার ও কর্ম-পরিবেশ নিয়ে বিস্তর আলোচনা হয়।

দিনব্যাপী গণসংযোগ শেষে রাতে মুহাম্মদপুর স্কুল মাঠে অনুষ্ঠিত মিনি ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে উৎসাহ যোগান এবং স্থানীয় ক্রীড়া অঙ্গনের অগ্রগতিতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

উপস্থিত অতিথিদের মধ্যে স্থানীয় জামায়াতের আমির মাওলানা ইউসুফ, ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরু মেম্বার, ডা. হাসেম, আর্মি আনোয়ার, আর্মি রসিদ, মাওলানা করিম, সেক্রেটারি ডা. আমির হোসেন, যুব বিভাগের সভাপতি ডা. শামিম, ভূজপুর থানা যুব বিভাগের সভাপতি মো. ইয়াসিন, আরফাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গণসংযোগ ও আলোচনায় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে বাগান বাজার ইউনিয়নে নির্বাচনী উত্তাপের পাশাপাশি পরিবর্তনের আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।