দক্ষিণ পূর্ব

জিয়ার খুনি মঞ্জুকে আটক করেছিল প্রয়াত বিএনপি নেতা নুরুল আলম

mainulislam
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫
পঠিত :
জিয়ার খুনি মঞ্জুকে আটক করেছিল প্রয়াত বিএনপি নেতা নুরুল আলম
নিজস্ব প্রতিবেদক:

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের খুনী মঞ্জুকে আটক করেছিল ফটিকছড়ি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল আলম আজাদ। এমন তথ্য জানিয়েছেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। 

শুক্রবার (১৮ এপ্রিল) উপজেলার বিবিরহাট দলীয় কার্যালয়ে প্রয়াত বিএনপি নেতা নুরুল আলম আজাদ উপজেলা বিএনপির প্রয়াত নেতাদের স্মরণসভা করার লক্ষ্যে আয়োজিত প্রস্তুুতি সভায় তিনি প্রধান অতিথি হয়ে এ কথা জানান। এতে আগামী শুক্রবার ফটিকছড়িতে উপজেলার প্রয়াত নেতাদের স্মরণে সভা হওয়ার সিদ্ধান্ত হয়। 

সরওয়ার আলমগীর বলেন, প্রয়াত নুরুল আলম চৌধুরীসহ অতীতে যারা বিএনপির জন্য জীবন উৎসর্গ করেছেন, আমরা তাদের সম্মানে দোয়া মাহফিল ও স্মরণ সভা আয়োজন করতে যাচ্ছি। এ স্মরণ সভা হবে স্মরণকালের সেরা স্মরণ সভা। যেটা দেখে নবীনরা প্রয়াত নেতৃবৃন্দের সম্পর্কে অবগত হবেন। 
তিনি বলেন, নুরুল আলম চৌধুরীর নেতৃত্বে স্থানীয় জনতা তৎকালীন শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের খুনি মেজর মঞ্জুকে গ্রেফতার করেছিল উত্তর ফটিকছড়ি থেকে। এ স্মরণসভা আয়োজনে সবার সহযোগিতা কামনা করছি।  
বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, মহিন উদ্দীন আজম তালুকদার, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মো. জয়নাল, দিদার চৌধুরী, এস এম মুনসুর,  আবুল খায়ের, ডা. নাজিম উদ্দীন, জালাল উদ্দীন চৌধুরী, রশিদ উদ্দিন আহমদ চৌধুরী,  মহিন উদ্দিন মেসি। এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম( বি. এ), প্রবীন বিএনপি নেতা বদিউল আলম তালুকদার, মো. এমরান হোসেন, আবু আহমেদ মেম্বার,  বীর মুক্তিযোদ্ধা বজল আহম্মেদ, খালেদ বাবুল, আহমদ ছাপা, মিঞা মোশারাফুল আনোয়ার চৌধুরী মশু, আবুল কামাল, জাফর আহমেদ চৌধুরী, মো. এরশাদ, লিটন চৌধুরী, মো. মিল্টনসহ প্রমূখ। 

এম 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।