দক্ষিণ পূর্ব

ফটিকছড়ি গণফোরামের সভাপতির বিএনপিতে যোগদান

sathi
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫
পঠিত :
ফটিকছড়ি গণফোরামের সভাপতির বিএনপিতে যোগদান
নিজস্ব প্রতিবেদক 
কর্নেল (অব) আজিমুল্লাহ বাহারের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন ফটিকছড়ি উপজেলা গণফোরামের সভাপতি এডভোকেট লিয়াকত আলী।এসময় তাঁর অনুসারীরাও সাথে ছিলেন।

আজ শনিবার ( ১৮ অক্টোবর)  বিকেলে ফটিকছড়ি উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির নেতৃবৃন্দের হাতে ফুল দিয়ে যোগদান করেন।

এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব) আজিমুল্লাহ বাহার গণফোরামের সভাপতি এডভোকেট লিয়াকত আলীসহ অন্যান্য নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

যোগদানকারী নেতারা বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির নেতৃত্বে আমরা একযোগে কাজ করতে।তাই বিএনপিতে যোগ দিয়েছি।


মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।