দক্ষিণ পূর্ব

ফটিকছড়ি জামায়াতের জুলাই আন্দোলন বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল

shakhawat sohan
প্রকাশ : ৬ আগস্ট ২০২৫
পঠিত :
ফটিকছড়ি জামায়াতের জুলাই আন্দোলন বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল
ফটিকছড়ি প্রতিনিধি:

চট্টগ্রামের ফটিকছড়িতে ফটিকছড়ি উপজেলা  জামায়াতে ইসলামীর উদ্যোগে “জুলাই আন্দোলনের” প্রথম বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিলের আয়োজন করে ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামী। এতে ফটিকছড়ি উপজেলা  জামায়াতে ইসলামীর  স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করে।

মঙ্গলবার (৫ আগষ্ট) বিকেল ৫টায় ফটিকছড়ি সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফটিকছড়ি বাসস্ট্যান্ডে এসে সংকিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

ফটিকছড়ি থানা জামায়াতের আমির সাবেক ছাত্র নেতা নাজিম উদ্দীন ইমুর সভাপতিত্বে সেক্রেটারি মাওলানা ইউছুপ বিন সিরাজের সঞ্চালনায় গণমিছিল ও সংকিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম উত্তর জেলা শাখার শূরা ও কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি অধ্যক্ষ শহিদুল ইসলাম, উত্তর জেলা শাখার সহকারী অফিস সম্পাদক ও সাবেক ছাত্র নেতা  এজহারুল ইসলাম, উত্তর জেলা জামায়াতের যুব ও ক্রিড়া সেক্রেটারি বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আলমগীর মোহাম্মদ ইউনুস, উত্তর জেলা জামায়াতের শুরা সদস্য ও থানা নায়েবে আমির অ্যাডভোকেট ইসমাইল গনি, ফটিকছড়ি থানার সাবেক আমির মাওলানা নুরুল আলম আজাদ ও সাবেক আমির
মাস্টার নাজিম উদ্দিন সিকদার।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থান ছিল দেশের ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। জনমতের প্রতি চরম অবজ্ঞা করে ক্ষমতা দখলের মাধ্যমে একটি ফ্যাসিস্ট সরকার গঠিত হয়েছিল। সেই স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে জামায়াতে ইসলামী বরাবরই সোচ্চার ছিল এবং ভবিষ্যতেও ইসলামী গণতান্ত্রিক আন্দোলনের পথে অগ্রসর থাকবে ইনশাআল্লাহ। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে PR পদ্ধতির নির্বাচন চালু করতে হবে।
দেশের প্রতিটি স্তরে চাঁদাবাজ ওসদুর্নীতিবাজদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। জুলাই সনদ বাস্তবায়নেরও দাবি জানানো হয় সভা থেকে। সভায় জামায়াতে ইসলামীর সাত দফা দাবির গুরুত্ব তুলে ধরা হয় এবং জনগণকে তা বাস্তবায়নে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

দলীয় পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে গণমিছিলে অংশ নেন। বিভিন্ন স্লোগান ও দেশব্যাপী চলমান রাজনৈতিক প্রেক্ষাপটের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মুলক বক্তব্য উপস্থাপন করে জামায়াতে ইসলামীর চট্টগ্রাম জেলা ও ফটিকছড়ি উপজেলা নেতৃবৃন্দ।
গণমিছিল ও সমাবেশ শেষে অংশ গ্রহণকারী সকল স্তরের নেতাকর্মী ও সাধারণ জনতাকে ফটিকছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।

এতে আরো উপস্থিত ছিলেন, ফটিকছড়ি থানা জামায়াতের  শিল্প ও বাণিজ্য বিভাগের সভাপতি মোহাম্মদ আবদুর রহিম, ফটিকছড়ি আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রফেসর সেলিম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী মো:বেলাল উদ্দিন, ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবুল কালাম আযাদ, নানুপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা তৈয়ব আলী নুরী, ধর্মপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু জাফর মোহাম্মদ আলম ,বখতপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ফজলুল কাদের চৌধুরী, লেলাং ইউনিয়ন জামায়াতের সভাপতি অধ্যাপক বেলাল উদ্দিন, সুন্দরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ সিরাজুল হক, ফটিকছড়ি থানা যুব ও ক্রিড়া বিভাগের  সভাপতি মো:নবীর হোসেন মাসুদসহ ফটিকছড়ির বিভিন্ন ইউনিয়ন-পৌরসভার বিভিন্ন পর্যায়ের জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।