দক্ষিণ পূর্ব

ফটিকছড়ি ইউএনও'র সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময়

sathi
sathi
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৬:০০ বিকাল
পঠিত : ৪
ফটিকছড়ি ইউএনও'র সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময়
Degchibarictg
ফটিকছড়ি প্রতিনিধি 

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোজাম্মেল হক চৌধুরীর সাথে মতবিনিময় করেছেন ফটিকছড়ি আজাদীবাজার ব্যবস্থাপনা কমিটির নেতারা।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। 

কমিটির নবনির্বাচিত সদস্য সচিব ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার শিল্প ও বাণিজ্য বিভাগের সহ-সভাপতি মো. আব্দুর রহিমের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন ফটিকছড়ি জামায়াতে ইসলামীর আমির নাজিম উদ্দিন ইমু, সাবেক আমির নাজিম উদ্দিন সিকদার, শিল্প ও বাণিজ্য বিভাগের সহ-সভাপতি খোরশেদুল আলম ফিরোজ, আজাদীবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আবু তৈয়ব,  আরমান, ব্যবসায়ী ওমর ফারুক, মো. সেলিম, শিল্প ও বাণিজ্য বিভাগের কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, শাহাজান, মানিক, আব্দুল কাইয়ুম প্রমুখ।

এ সময় ফটিকছড়ি উপজলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ এলাকাবাসীর ব্যবসায়িক স্বার্থ রক্ষা এবং শিল্প-বাণিজ্য বিভাগের পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে ইউএনওর সাথে আলোচনা করেন।

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।