দক্ষিণ পূর্ব

ফিনলে স্কয়ারের পাঁচতলা থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬
পঠিত :
ফিনলে স্কয়ারের পাঁচতলা থেকে পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

ছবি

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ২ নম্বর গেট এলাকার ফিনলে স্কয়ার ভবনের পাঁচতলা থেকে নিচে পড়ে এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ভবনের নিরাপত্তাকর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে জানান, আহত অবস্থায় অজ্ঞাত ওই যুবককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

তিনি আরও জানান, নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত করা এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।

 

হাসপাতাল সূত্র জানায়, নিহতকে হাসপাতালে নিয়ে আসেন ফিনলে স্কয়ারের সিকিউরিটি সুপারভাইজার প্রিয় দত্ত।

 

এদিকে, পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, কীভাবে ওই যুবক ভবনের পাঁচতলা থেকে নিচে পড়ে গেলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাটির প্রকৃত কারণ জানতে পুলিশ প্রয়োজনীয় অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

 

আরএইচ/ দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।