দক্ষিণ পূর্ব

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদে চট্টগ্রাম ড্যাবের মানববন্ধন

mainulislam
প্রকাশ : ৮ এপ্রিল ২০২৫
পঠিত :
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদে চট্টগ্রাম ড্যাবের মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক:

ফিলিস্তিনের গাজা ও রাফা শহরে ইসরাইলী নৃশংস হামলা ও বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদে চট্টগ্রাম মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব  বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রামের তিন শাখা। 

মঙ্গলবার (৮ এপ্রিল) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের  প্রধান গেইটের সামনে ড্যাব চট্টগ্রাম জেলা, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ড্যাব চমেক শাখার সভাপতি অধ্যাপক ডাঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও ড্যাব চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ডাঃ বেলায়েত হোসেন ঢালী'র পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ড্যাব চট্টগ্রাম জেলার সভাপতি অধ্যাপক ডাঃ তমিজ উদ্দিন আহমেদ, ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি অধ্যাপক ডাঃ আব্বাস উদ্দিন, ড্যাবের উপদেষ্টা ডাঃ আবুল কালাম, ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সাবেক সভাপতি ডাঃ আশরাফুল কবির ভূঁইয়া, চমেক শাখার সাধারণ সম্পাদক ডাঃ ফয়েজুর রহমান, মহানগর শাখার সাধারণ সম্পাদক ডাঃ ইফতেখারুল ইসলাম, সহ সভাপতি ডাঃ নুরুল করিম চৌধুরী, চমেক শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক ডাঃ ঈসা চৌধুরী, চমেক শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক ডাঃ ইমরোজ উদ্দিন, কোষাধ্যক্ষ ডাঃ সৈয়দ মাহতাব উল ইসলাম, ডাঃ রিফাত কামাল রনি, ডাঃ মিনহাজুল আলম, ডাঃ ইমরান হোসেন, ডাঃ তানভীর হাবীব তান্না, ডাঃ সায়েফ উদ্দিন সোহাগ, ডাঃ মোনায়েম ফরহাদ, ডাঃ সাদ্দাম হোসেন, ডাঃ মেহেদী হাসান, ডাঃ রিয়াসাত শাহাবুদ্দিন, ডাঃ তারেকুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসরায়েল জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করে নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর নৃশংস হামলা চালিয়ে প্রতিদিন হাজার হাজার নারী, শিশু ও সাধারণ মানুষকে হত্যা করছে এবং তাদেরকে পঙ্গু করে দিচ্ছে। প্রতিনিয়ত বিভিন্ন স্থাপনায় হামলা করে সেগুলো গুড়িয়ে দিচ্ছে। ফলে ফিলিস্তিনিরা একদিকে খাদ্য ও পানীয়ের অভাবে কষ্ট পাচ্ছে এবং বাসস্থানের অভাবে রাস্তায় মানবেতর জীবন যাপন করছে। বক্তারা অবিলম্বে ইসরায়েলকে এই ধরনের হামলা থেকে বিরত রাখতে জাতিসংঘ এবং বাংলাদেশ সরকারসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান। 

বাংলাদেশ  সরকারকে এ ব্যাপারে অগ্রনী ভূমিকা রাখতে জোর দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, সন্ত্রাসী ইহুদি রাষ্ট্র ইসরায়েল এবং ইসরায়েলের মদত দাদা দেশ আমেরিকার বিভিন্ন পণ্য বর্জনের আহ্বান জানাচ্ছি দেশবাসীকে। পাশাপাশি ইসরায়েলী পণ্য নিষিদ্ধ করতে গিয়ে বিভিন্ন স্থাপনায় হামলা, ভাংচুর ও মালামাল লুটপাটের মত জঘন্য কর্মসূচি থেকে বিরত থাকতে সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানাচ্ছি।

মানববন্ধনে চট্টগ্রাম মেডিকেল কলেজ, ইউএসটিসি মেডিকেল কলেজ, সাউদার্ন মেডিকেল কলেজ, মা ও শিশু মেডিকেল কলেজ এবং বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক- চিকিৎসক ও ড্যাবের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।