দক্ষিণ পূর্ব

সিভাসুতে হয়ে গেলো ফিশ ফেস্টিভ্যাল

RAFIQ HYDER
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫
পঠিত :
সিভাসুতে হয়ে গেলো ফিশ ফেস্টিভ্যাল
সিফাতুল্লাহ আফনান:

নানা আয়োজনে চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস ইউনিভার্সিটিতে (সিভাসু) "সিভাসু ফিশ ফেস্টিভ্যাল'২০২৫'' অনুষ্ঠিত হয়েছে।  এই আয়োজনে একইসাথে বিশ্ববিদ্যালয়, গবেষণা কেন্দ্র,  স্টেকহোল্ডার ও বিভিন্ন কোম্পানি অংশ নেয়।

মঙ্গলবার (২৯ এপ্রিল) এই ফেস্টিভ্যাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এদিন সরেজমিনে দেখা যায়, এই আয়োজনে সিভাসু ক্যাম্পাসে সাজ সাজ রব উঠেছে। ক্যাম্পাস সেজেছে নতুন করে। ফিশারীজসহ সকল অনুষদের শিক্ষার্থীরা এই আয়োজনে আনন্দে উচ্ছাসিত প্রশংসা করছে। এই ফেস্টিভ্যালে ২৪ টি বিশ্ববিদ্যালয়, ৯৫ টি কোম্পানিসহ ফিশারীজ সেক্টরের সকল ঘরনার মানুষ এখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের ২০০টি পোস্টার প্রেজেন্টেশন, ৩২টি থিসিস প্রেজেন্টেশন,  সাইন্টিফিক কনফারেন্সে প্রদর্শন করেছে।

আয়োজনের আহ্বায়ক ফিশারীজ অনুষদের ডীন শেখ আহমেদ আল নাহিদ বলেন, "এই আয়োজনে নতুনত্ব হলো সকল ঘরনার মানুষকে সম্পৃক্ত করা। এই আয়োজনের মাধ্যমে গবেষণাগারগুলোর গবেষণা সম্পর্কে মানুষ জানতে পারছে। কোম্পানিগুলোর প্রোডাক্ট নিয়ে শিক্ষার্থীরা জানতে পারছে। শিক্ষার্থীরা পাচ্ছে সিভি প্রদানের সুযোগ। ফলে যোগ্য শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত কোম্পানিতে চাকরি প্রাপ্তির সুযোগ পাবে৷ বাংলাদেশে এটি একটি সম্পূর্ণ নতুন আয়োজন"।
এম 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।