দক্ষিণ পূর্ব

ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

shakhawat sohan
প্রকাশ : ২ জুলাই ২০২৫
পঠিত :
ফুটপাত দখলমুক্ত করতে চসিকের অভিযান

নিজস্ব প্রতিবেদক:

নগরের স্টেশন রোড, নিউমার্কেট মোড় ও রিয়াজউদ্দিন বাজার এলাকায় ফুটপাত দখল করে রাখা দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। পাশাপাশি যেসব দোকানের ট্রেড লাইসেন্স ছিল না, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

বুধবার (২ জুলাই) অভিযানে নেতৃত্ব দেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা। অভিযানে ৯টি মামলায় ৯ দোকানিকে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুসারে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন চসিক মেয়রের একান্ত সচিব মারুফুল ইসলাম চৌধুরী, কর কর্মকর্তা বিপ্লব কুমার চৌধুরী এবং চসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা।

প্রণয় চাকমা জানান, পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করে যেসব দোকান ফুটপাত দখল করে আছে, তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। যাদের ট্রেড লাইসেন্স নেই, তাদের লাইসেন্স নিতে হবে, অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। আগে হকার নেতারা বিকেল তিনটার আগে ব্যবসা পরিচালনা করবেন না বললেও তারা তা অনুসরণ করেননি। তবে আজকের অভিযানের পর বিকেল তিনটার আগে হকাররা ব্যবসা পরিচালনা করবেন না এবং হকার ব্যবসা পরিচালনা করলেও স্থাপনা নির্মাণের পরিবর্তে চাকাযুক্ত গাড়িতে ভ্রাম্যমাণভাবে ব্যবসা পরিচালনা করবেন বলে জানিয়েছেন। চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি সিটি করতে মেয়র মহোদয়ের লক্ষ্য বাস্তবায়নে সবার সহযোগিতা কাম্য।

জনসাধারণের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন চসিক।  


/রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।