দক্ষিণ পূর্ব

ফেনীর ফুলগাজীতে বন্যার্ত ১,৭৫০ মানুষকে খাবার দিল আশ ফাউন্ডেশন

shakhawat sohan
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫
পঠিত :
ফেনীর ফুলগাজীতে বন্যার্ত ১,৭৫০ মানুষকে খাবার দিল আশ ফাউন্ডেশন
নিজস্ব প্রতিবেদক 

বন্যায় বিপর্যস্ত ফেনীর ফুলগাজীতে মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে আলহাজ শামসুল হক (আশ) ফাউন্ডেশন।

শনিবার (১২ জুলাই) বন্যার পানিতে আটকে পড়া প্রায় ১,৭৫০ জন মানুষের জন্য দুপুর ও রাতের রান্না করা খাবারের ব্যবস্থা করে সংস্থাটি।

আশ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, “বন্যার পানি নামতে শুরু করলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। ক্ষতিগ্রস্ত অনেক পরিবার রান্না করার মতো পরিবেশ হারিয়ে ফেলেছে। কেউ কেউ মাটির চুলাও হারিয়েছেন। এমন সময় আমরা স্থানীয় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সরাসরি দুর্গত এলাকায় পৌঁছে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি।”

তিনি আরও বলেন, এই কঠিন সময়ে আমাদের সবার এগিয়ে আসা দরকার। যে কেউ চাইলে shamsulhoquefoundation.org/donate এই লিংকে গিয়ে ‘Feni Flood’ উল্লেখ করে অনুদান দিতে পারেন। আমরা বন্যা চলাকালীন ও পরবর্তী পুনর্বাসনেও এসব সহায়তা পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো।

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির কারণে ফুলগাজীসহ ফেনীর বিভিন্ন এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা তৈরি হয়েছে। নদ-নালা ও খাল-বিল উপচে প্লাবিত হয়েছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন, বিপর্যস্ত হয়েছে স্বাভাবিক জীবনযাত্রা।

এই সংকটময় সময়ে আশ ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আশার আলো জুগিয়েছে।

এসএস

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।