ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন বলেছেন, “ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে জনগণ আজ ঐক্যবদ্ধ। যারা মন-মানসিকতায় এখনো ফ্যাসিবাদী, জনগণ তাদেরও প্রতিহত করবে। আমরা চাই একটি সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী সমাজ, যেখানে প্রতিটি নাগরিক ন্যায়বিচার ও মৌলিক অধিকার নিশ্চিতভাবে পাবে।”
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নে ব্যাপক গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ নুরুল আমিন বলেন, “আমরা জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব। আমাদের লক্ষ্য হলো ফ্যাসিবাদের ভয়, অবিচার ও শোষণকে চ্যালেঞ্জ করা। ভোটের মাধ্যমে আমরা একটি শক্তিশালী গণতান্ত্রিক নেতৃত্ব গড়ে তুলব, যা সকল শ্রেণি-পেশার মানুষের জন্য সমান সুযোগ এবং ন্যায়বিচার নিশ্চিত করবে।”
তিনি বলেন, “শিক্ষক ও আলেম-ওলামারা সমাজের দিশারী। তাদের সহযোগিতা ছাড়া গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা সম্ভব নয়। আমরা চাই, সকল বয়সী মানুষ নিজ নিজ দায়িত্বে ভোটাধিকার প্রয়োগ করবে এবং একটি শক্তিশালী, ন্যায়পরায়ণ ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় অংশ নেবে।”
দিনব্যাপী এই গণসংযোগ কর্মসূচি শুরু হয় পাইন্দং ইউনিয়নের জামায়াত কর্মী মরহুম আব্দুল কাদেরের কবর জিয়ারতের মাধ্যমে।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের সভাপতি অ্যাডভোকেট আমিন উল্লাহ, সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ, সহ-সভাপতি লোকমান চৌধুরী, মাস্টার রুহুল আমিন, মাওলানা তৌহিদুল ইসলাম সেলিম, মাওলানা আলী হোসেন, সাইরান কাদের, আনিস চৌধুরী, নুরুন্নবী, আবছার উদ্দিন মেম্বার, ইউনিয়ন শিবির সভাপতি ফরহাদ, সেক্রেটারি মামুন, হেলাল উদ্দিন আলো, সরফ উদ্দিন, মাওলানা খলিল, মিজানুর রহমান, আমিনুল ইসলাম, শাহজাহান, মস্তু চৌধুরী, হামিদুল ইসলাম, সেলিম উদ্দিন প্রমুখ।
গণসংযোগকালে অধ্যক্ষ নুরুল আমিন দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করে কানচুর হাট বাজার, তেমোহনি বাজার, রাজা রাস্তা, বাইন্যাছোলা ও শিল্পপাড়া এলাকায় ব্যাপক গণসংযোগ পরিচালনা করেন। এছাড়া তিনি এলাকার বিশিষ্ট আলেম-ওলামা, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
আজগর /এমএইচএফ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।