দক্ষিণ পূর্ব

ফ্যাসিস্টরা দেশকে অস্থিতিশীল করতে নৈরাজ্য সৃষ্টি করছে: সরওয়ার আলমগীর

RAFIQ HYDER
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫
পঠিত :
ফ্যাসিস্টরা দেশকে অস্থিতিশীল করতে নৈরাজ্য সৃষ্টি করছে: সরওয়ার আলমগীর
নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন পতিত স্বৈরাচারী ফ্যাসিস্টরা এখনো তৎপর। দেশকে অস্থিতিশীল করতে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করছে। আগুন সন্ত্রাসে নেমেছে পরাজিত শক্তি।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ২ নম্বর দাঁতমারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বালুটিলা বাজারে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন, নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি সফল করতে ফটিকছড়িতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন দাঁতমারা ইউনিয়ন বিএনপির সম্মানিত সদস্য আব্দুল মালেক হাওলাদার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক নূরুল আমিন চেয়ারম্যান, ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব আলম, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, আবুল কালাম চৌধুরী, মুনসুর আলম চৌধুরী, নূরু জামান মেম্বার, নাজিম উদ্দিন বাচ্চু, আবুল খায়ের, আবুল হোসেন আবু, খালেদ মাহমুদ বাবুল, মাস্টার সফিউল আলম, বেলাল হাওলাদার, আহম্মদ সাফা, মো. এনাম, নাছির উদ্দিন বিপ্লবসহ আরও অনেকে।
সমাবেশ পরিচালনা করেন যুবদল নেতা মো. আলম।

এসময় আরও বক্তব্য রাখেন হানজালা, জাহেদ মেম্বার, একরামুল হক একরাম, বাবু, জাহাঙ্গীর, মো. আবছার, আবু কালাম কালা, শাকিল চৌধুরী রনি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন, মো. সুহেল, আবদুল করিম, সহিদ, নাছির উদ্দিন ভুলো, বেলাল, জসিম, জব্বার, নাজিম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান, কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহিম প্রমুখ।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।