দক্ষিণ পূর্ব

‘ফ্যাসিস্টরা বাংলাদেশকে আধিপত্যবাদীদের হাতে তুলে দিয়েছিল’ : এমপি সরওয়ার জামাল নিজাম

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১ সেপ্টেম্বর ২০২৬
পঠিত : ৩৪
‘ফ্যাসিস্টরা বাংলাদেশকে আধিপত্যবাদীদের হাতে তুলে দিয়েছিল’ : এমপি সরওয়ার জামাল নিজাম

ছবি ফেসবুক

নিজস্ব প্রতিবেদক 

‘ফ্যাসিস্টরা বাংলাদেশকে আধিপত্যবাদীদের হাতে তুলে দিয়েছিল’ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনোয়ারা–কর্ণফুলী নির্বাচনী এলাকায় আয়োজিত বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরওয়ার জামাল নিজাম বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে আসছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে দলটির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। সরওয়ার জামাল নিজামের নেতৃত্বে র‍্যালিটি আনোয়ারার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি সমাবেশে মিলিত হয়। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

সমাবেশে বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে সরওয়ার জামাল নিজাম দেশ ও জনগণের অধিকার আদায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এদিকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনোয়ারার বিভিন্ন স্থানে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন সরওয়ার জামাল নিজাম। পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরএইচ 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।