দক্ষিণ পূর্ব

ফ্যাসিস্টর আদালে একটি দল প্রশাসন নিয়ন্ত্রণ নিতে চায়: সরওয়ার আলমগীর

মনির ফয়সাল
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫
পঠিত :
ফ্যাসিস্টর আদালে একটি দল প্রশাসন নিয়ন্ত্রণ নিতে চায়: সরওয়ার আলমগীর

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনিত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, ধানের শীষের গণজোয়ার উঠেছে। সেই গণজোয়ারে বেস্তে যাবে একটি গোষ্টির নানামুখী সকল ষড়যন্ত্র। একটি দল ইসলামের নাম দিয়ে ধোঁকাবাজি করতেছে। বেহেস্তের টিকিট বিক্রি শুরু করেছে, তারা কিন্তু ধরা খেয়ে গেছে। ওই দলের এক নেতা ইতোমধ্যে প্রশাসন ও শিক্ষকের তাদের কথায় চলার জন্য বলেছেন। তাকে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানাচ্ছি। মনে রাখতে হবে ফ্যাস্টিট ৫ আগস্ট চলে গেছে। ফ্যাস্টিটের আদালে কেউ যদি হতে চায়, তাহলে এদেশের মানুষ তাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণিত করবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ৮টার দিকে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন কাজিরহাট বাজারে বিএনপির উদ্যোগে বিশাল গন মিছিল শেষে পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে।

সরওয়ার আরো বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে চিনেন, সেই জন্য তৃণমূলকে ধানের শীষ প্রতীক উপহার দিয়েছে। সেই লক্ষ্যে কঠোর পরিশ্রম করে এই আসন তারেক রহমানকে উপহার দিতে হবে। তাকে প্রধানমন্ত্রী বানাতে হবে।

তিনি ফটিকছড়ির উন্নয়ন সম্পর্কে বলেন, ফটিকছড়িতে কাঙ্খীত উন্নয়ন করতে হবে। চিমুতং গ্যাস উপজেলার ওপর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অথচ গ্যাসের অভাবে উপজেলার ১৮টি চা বাগানে গ্যাস সংযোগ দেয়া হয়নি। সে সাথে বঞ্চিত করা হয়েছে গ্যাস থেকে এলাকার মানুষদের। ন্যায্য হিস্য দিতে হবে। গ্যাস সংযোগসহ উপজেলায় শিল্প জোন করা হবে, সেই শিল্প জোনে এ অঞ্চলের মানুষ কাজ করবে, বেকারত্ব দূর হবে, আত্মসামাজিক উন্নয়নে লাভবান হবেন তারা। এছাড়া ২০১৩ সালের ১১ এপ্রিলের ভূজপুর ঘটনার সকল মামলা প্রত্যাহার করতে হবে।

বিএনপি নেতা নাজিম উদ্দীন বাচ্চুর সভাপতিত্বে পথ সভায় উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, প্রবীন বিএনপি নেতা আহমদ হোসেন তালুকদার, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নাজিরহাট পৌরসভা বিএনপি আহবায়ক এজহার মিয়া, সদস্য সচিব শাহনেওয়াজ সেবুল, আবু তৈয়ব মীর, জাহেদ মেম্বার, শাহ আলম তালুকদার, মোজাহের, মনসুর আলম চৌধুরী,  এমদাদ হোসেন, দিদারুল আলম মেম্বার, তসলিম মেম্বার, সেলিম উদ্দিন, নাছির উদ্দীন, মো. সালমান, মো. হারুন, সেলিম উদ্দিন, শহীদ, মো. আবছার, মো.জামাল, মো. জসিম প্রমূখ।

এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।