দক্ষিণ পূর্ব

ফ্রান্সের পরিস্থিতি নিয়ে ম্যাখোঁকে যে পরামর্শ দিলেন ট্রাম্প

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬ ০৭:৫১ সকাল
পঠিত : ৩১
ফ্রান্সের পরিস্থিতি নিয়ে ম্যাখোঁকে যে পরামর্শ দিলেন ট্রাম্প

ছবি

Degchibarictg
ফ্রান্সে চলমান বিক্ষোভ, লুটপাট ও সহিংসতার জন্য দেশটির অভিবাসন নীতিকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনিয়ন্ত্রিত অভিবাসন অব্যাহত থাকলে দেশটির সামাজিক পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁকে সীমান্ত নিয়ন্ত্রণে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

সোমবার ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষকে অবাধে প্রবেশ করতে দেওয়ার সিদ্ধান্ত ছিল বড় ভুল। এ বিষয়ে তিনি আগেই ম্যাখোঁকে সতর্ক করেছিলেন বলেও দাবি করেন।

এদিকে, বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ার পর ফ্রান্সের সেন্ট্রাল প্যারিসসহ বেশ কয়েকটি বড় শহরে রাতে কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। সেন্ট্রাল প্যারিসের স্পর্শকাতর এলাকাগুলোতে রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত চলাচল ও অনুমতি ছাড়া জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের আন্দোলন থেকে শুরু হওয়া বিক্ষোভে পরে শ্রমিক সংগঠন ও বিভিন্ন প্রতিবাদী গোষ্ঠী যোগ দেয়। এতে আন্দোলন আরও ব্যাপক আকার ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্সেই, বোর্দো, নিস ও লিঅঁসহ কয়েকটি বড় শহরে আংশিক কারফিউ কার্যকর করা হয়েছে।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।