দক্ষিণ পূর্ব

সন্দ্বীপে মুছাপুর ইয়ুথ ফোরামের উদ্যোগে ফ্রি খৎনা ক্যাম্প

sathi
প্রকাশ : ২৪ মে ২০২৫
পঠিত :
সন্দ্বীপে মুছাপুর ইয়ুথ ফোরামের উদ্যোগে ফ্রি খৎনা ক্যাম্প
নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম
চট্টগ্রামের সন্দ্বীপে মুছাপুর ইয়ুথ ফোরামের উদ্যোগে অস্বচ্ছল পরিবারের শিশুদের জন্য ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২৩ মে) সকাল ১০টায় সন্দ্বীপ মেডিকেল সেন্টারে এ কার্যক্রম শুরু হয়।

ক্যাম্পে খৎনার কাজ পরিচালনা করেন ডা. মো. আসিফ হোসেন জাহিন। সার্বিক সহায়তায় ছিল প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। ক্যাম্পে মুছাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত অস্বচ্ছল পরিবারের ছয়জন শিশুর খৎনা সম্পন্ন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা পরিষদের সদস্য, শিক্ষাবিদ নাজিম উদ্দিন সিরাজী। বিশেষ অতিথি ছিলেন ফোরামের উপদেষ্টা মাওলানা নাছির উদ্দীন, সন্দ্বীপ মেডিকেল সেন্টারের জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুল আমিন এবং পল্লী চিকিৎসক নাজিম উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের সদস্য মো. জাহিদ হাসান ও ওমর বিন হোসাইন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, ২০১৮ সালে প্রতিষ্ঠিত মুছাপুর ইয়ুথ ফোরাম সন্দ্বীপ থানাধীন এলাকার তরুণ ও ছাত্রদের নিয়ে গঠিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শিক্ষা সহায়তা, শীতবস্ত্র বিতরণ, ইফতার ও ঈদ উপহার প্রদানসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সংগঠনটি নিয়মিত ভূমিকা রেখে আসছে। করোনাকালীন সময়েও এ সংগঠনের কার্যক্রম মানুষের মনে রেখাপাত করেছে।

খৎনা ক্যাম্পের মতো উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা। একই সঙ্গে ফোরামের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন তারা।
এম

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।