নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবং চার দফা দাবিতে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের জন্য শ্রমিক ধর্মঘট ফের শুরু হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে এ ধর্মঘট শুরু হয়।এতে বন্ধরের যাবতীয় অপারেশনাল কার্যক্রম তবে হয়ে পড়ে। তবে বেলা বাড়ার সাথে সাথে শ্রমিকরা বন্দরে প্রবেশ করতে শুরু করে।
বন্দরের চার নম্বর গেট এলাকায় কথা হয় বেশ কয়েকজন বার্থ অপারেটর শ্রমিকের সাথে। তারা বলেন, আমরা কাজ করতে চাই। কিন্তু বাঁধার মুখে কাজ করতে পারিনা। কাজ না করলে আমাদের বেতন হয় না, যারা আন্দোলন করছে তারা কাজ না করলেও বেতন পান। এখন আমরা কাজে যোগদানের জন্য বন্দরে প্রবেশ করছি।
এদিকে সকাল থেকে বন্দর ভবনের সামনে আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত সদস্য মোতায়ন করা হয়। যেকোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশের রায়ড কার রাখা হয়েছে।
রহা
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।