দক্ষিণ পূর্ব

বন্দর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৬ আসামি গ্রেপ্তার

RAFIQ HYDER
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫
পঠিত :
বন্দর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্তসহ ৬ আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বন্দর থানার পৃথক অভিযানে এক সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বন্দর থানার ওসি’র নেতৃত্বে সকাল থেকে দুপুর পর্যন্ত বন্দর থানার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এতে একাধিক ওয়ারেন্ট তামিলকারী দল অংশ নেয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শাহজাহান (জিআর সাজা), মো. আলমগীর (জিআর), মো. ইকবাল হোসেন (সিআর), মো. আব্দুল আলীম (মিস মামলা), আহাম্মদ মিয়া (সিআর) ও মতিউর রহমান (সিআর)।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন জাগো নিউজকে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জিআর সাজা, জিআর ও সিআর পরোয়ানা এবং মিস মামলাসহ একাধিক মামলা ছিল। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের পর আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।