দক্ষিণ পূর্ব

বন্দর পুলিশের অভিযানে তিন আসামি গ্রেপ্তার

RAFIQ HYDER
RAFIQ HYDER
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৩৩ বিকাল
পঠিত : ৫
বন্দর পুলিশের অভিযানে তিন আসামি গ্রেপ্তার
Degchibarictg
নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের বন্দর থানার পৃথক অভিযানে তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে  বন্দর থানার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

থানা সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ফকিরহাট এলাকায় অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. রবিউল হোসেন ঈশান (২৭)–কে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে জিআর-১৭৪/২৩ মামলার পরোয়ানা ছিল। পরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়।

অন্যদিকে, একই রাতে বন্দর দক্ষিণ আবাসিক এলাকার গেইটের বিপরীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ফখরুল ইসলাম রাব্বি (২১) ও মো. রুবেল হাওলাদার (২৭)। এসময় তাঁদের কাছ থেকে দুটি ধারালো ছোরা জব্দ করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, এ ঘটনায় বন্দর থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে ১৮৬০ সালের দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা (নম্বর-১১, তারিখ-১৫/০৯/২০২৫ইং) রুজু হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।