দক্ষিণ পূর্ব

বন্যার্তদের মাঝে টিম শহিদুল ইসলাম শহীদের উপহার সামগ্রী বিতরণ

Masud forhan
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬
পঠিত :
বন্যার্তদের মাঝে টিম শহিদুল ইসলাম শহীদের উপহার সামগ্রী বিতরণ

সহায়তা প্রদান করছেন

দেশের চলমান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে টিম শহিদুল ইসলাম শহীদ। সংগঠনের উদ্যোগে বন্যাকবলিত এলাকার অসহায় ও দুর্গত পরিবারের মাঝে খাদ্য ও প্রয়োজনীয় উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।

 

আয়োজকরা জানান, মানবিক দায়বদ্ধতা থেকে এই সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বন্যার কারণে দুর্ভোগে থাকা মানুষের কষ্ট কিছুটা লাঘব করাই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

 

চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব শহিদুল ইসলাম শহীদ বলেন, ‘বন্যাকবলিত মানুষের এই দুর্দিনে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সীমিত সামর্থ্যের মধ্যেও দুর্গত মানুষের মুখে কিছুটা হাসি ফোটানোর প্রত্যাশা থেকেই আমরা এই সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি।’

 

তিনি আরও বলেন, প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো মানবিক সংকটে অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।

 

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।