দক্ষিণ পূর্ব

বান্দরবানের রুমায় বম পার্টির প্রশিক্ষণ ঘাঁটিতে সেনাবাহিনীর অভিযান

sathi
প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৫
পঠিত :
বান্দরবানের রুমায় বম পার্টির প্রশিক্ষণ ঘাঁটিতে সেনাবাহিনীর অভিযান
বান্দরবান প্রতিনিধি 

বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় বম পার্টির (কথিত কেএনএ) প্রশিক্ষণ ঘাঁটিতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী। 

বুধবার (০৩ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৫ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত এক মাসব্যাপী বান্দরবানের রুমা উপজেলার দুর্গম রেং ত্লাং এলাকায় সেনাবাহিনী কর্তৃক একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সেনাবাহিনীর টহল দল সীমান্তবর্তী জনবসতিহীন এলাকায় বম পার্টির (তথাকথিত কেএনএ) ১টি প্রশিক্ষণ ঘাঁটি চিহ্নিত করে এবং ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করে। 

এতে আরও বলা হয়েছে, অভিযানকালে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, মিলিটারি বেল্ট, কার্তুজ বেল্ট, পোচ, ইউনিফর্ম, বুট, কম্বল, ওয়াকিটকি চার্জার, সোলার প্যানেল, রসদ এবং বিভিন্ন সরঞ্জামাদি  উদ্ধার করা হয়। এছাড়াও, সশস্ত্র সংগঠনটির প্রশিক্ষণ মাঠ, ফায়ারিং রেঞ্জ, পরিখা এবং বিভিন্ন কৌশলগত স্থাপনা দখল করা হয়।

পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে কঠোর সামরিক অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।