দক্ষিণ পূর্ব

বহদ্দারহাটে ওয়ারেন্টভুক্ত ৯ মামলার আসামি গ্রেপ্তার

RAFIQ HYDER
RAFIQ HYDER
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫৮ দুপুর
পঠিত : ২
বহদ্দারহাটে ওয়ারেন্টভুক্ত ৯ মামলার আসামি গ্রেপ্তার

ফাইল ছবি

Degchibarictg

চট্টগ্রাম নগরে পৃথক সিআর সাজা ও অর্থঋণ জারির মামলায় পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার আসামির নাম লিটন কুমার বিশ্বাস। তিনি নগরের কোতোয়ালী থানার খাতুনগঞ্জ এলাকার বাসিন্দা।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফতাব উদ্দিন বলেন, লিটন কুমার বিশ্বাসের বিরুদ্ধে নয়টি সিআর সাজা পরোয়ানা রয়েছে। এসব মামলায় তিনি ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।

গ্রেপ্তারের পর তাঁকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।