দক্ষিণ পূর্ব

বহুধারার সংগীতচর্চায় এগিয়ে যাচ্ছে ‘সাকিবিয়ানা ব্রাদার্স’

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৬ জুন ২০২৬
পঠিত :
বহুধারার সংগীতচর্চায় এগিয়ে যাচ্ছে ‘সাকিবিয়ানা ব্রাদার্স’

ছবি

চট্টগ্রামভিত্তিক বহুধারার সংগীত ব্যান্ড ‘সাকিবিয়ানা ব্রাদার্স’ বৈচিত্র্যময় সংগীত পরিবেশনার মাধ্যমে শ্রোতাদের মাঝে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করে চলেছে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, মিউজিক্যাল নাইট, সামাজিক ও পারিবারিক আয়োজনে নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে ব্যান্ডটি সংগীতপ্রেমীদের প্রশংসা অর্জন করছে।

 

ব্যান্ডটির প্রতিষ্ঠাতা ও প্রধান কণ্ঠশিল্পী নজরুল ইসলাম সাকিব বলেন, “আমাদের ব্যান্ড কোনো নির্দিষ্ট গানের ধারা বা ঘরানার মধ্যে সীমাবদ্ধ নয়। অনুষ্ঠান ও শ্রোতাদের চাহিদা অনুযায়ী আমরা আধুনিক, রোমান্টিক, নজরুল সঙ্গীত, ক্লাসিক্যাল, লোকগান, দেশাত্মবোধক গান, পাশাপাশি আধ্যাত্মিক ভাবধারার সুফি ও কাওয়ালি গান পরিবেশন করে থাকি।”

 

তিনি আরও বলেন, “সংগীতের কোনো সীমানা নেই। আমরা বিভিন্ন ঘরানার শ্রুতিমধুর ও মানসম্পন্ন গান পরিবেশনের মাধ্যমে শ্রোতাদের আনন্দ দিতে এবং বাংলা সংগীতের বৈচিত্র্যকে তুলে ধরতে চাই। সংগীতের মাধ্যমে মানুষের মধ্যে ভালোবাসা, সম্প্রীতি ও সাংস্কৃতিক সৌন্দর্যের বার্তা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”

 

ব্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়, ইতিবাচক মূল্যবোধ, সাংস্কৃতিক ঐতিহ্য ও সৃজনশীল সংগীতচর্চাকে ধারণ করে ভবিষ্যতেও দেশের বিভিন্ন প্রান্তে বহুমাত্রিক সংগীত পরিবেশনা অব্যাহত রাখা হবে। শ্রোতাদের হৃদয়ে স্থায়ী স্থান করে নিতে নতুন নতুন আয়োজন ও পরিবেশনা নিয়ে কাজ করছে ‘সাকিবিয়ানা ব্রাদার্স’।

 

সংগীতের বিভিন্ন ধারাকে এক মঞ্চে তুলে ধরার প্রচেষ্টার মাধ্যমে ব্যান্ডটি ইতোমধ্যে সাংস্কৃতিক অঙ্গনে একটি পরিচিত নাম হয়ে উঠেছে বলে মনে করছেন সংগীতপ্রেমীরা।

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।