দক্ষিণ পূর্ব

বাঁশখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক ৩

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬
পঠিত :
বাঁশখালীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটক ৩

ছবি : সংগৃহীত

বাঁশখালীতে অবৈধভাবে বালু ও ভূগর্ভস্থ মাটি উত্তোলনের বিরুদ্ধে পৃথক তিনটি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন । এসব অভিযানে তিনটি ডাম্পার ট্রাকসহ তিন চালককে আটক করা হয়েছে।

 

শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাত ৩টা থেকে শুরু করে দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক চালকদের মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

অভিযান সূত্রে জানা যায়, সাধনপুর ইউনিয়নের পশ্চিম বৈলগাঁও নয়া দীঘিরপাড় এলাকায় ইজারা বহির্ভূত বালুমহাল থেকে অনুমতি ছাড়া বালু পরিবহনের সময় নেজাম উদ্দীন (৪০) নামে এক ডাম্পার চালককে আটক করা হয়। তিনি ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

 

একই দিন বিকেলে খানখানাবাদ ইউনিয়নের চাঁপাছড়ি দরগা পুকুরপাড় এলাকায় অবৈধভাবে ভূগর্ভস্থ মাটি উত্তোলনের সময় আজম খান (২৪) নামে এক চালককে আটক করা হয়। তিনি চাঁপাছড়ি গ্রামের জাকের আহমদের ছেলে।

 

এ ছাড়া ছনুয়া ইউনিয়নের পশ্চিম প্রেমবাজার সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও পরিবহনের দায়ে মো. আকাশ (৩২) নামে আরেক চালককে আটক করা হয়। তিনি ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জহিরুল ইসলামের ছেলে।

 

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর সানি আকন জানান, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে তিন চালককে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।তিনি আরও জানান, বাঁশখালীতে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।