দক্ষিণ পূর্ব

বাঁশখালীতে দুর্গাপূজা উপলক্ষে ৩০০ সনাতন ধর্মাবলম্বীকে বস্ত্র বিতরণ

দক্ষিণপূর্ব
দক্ষিণপূর্ব
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ ০২:৪৪ দুপুর
পঠিত : ৩৪
বাঁশখালীতে দুর্গাপূজা উপলক্ষে ৩০০ সনাতন ধর্মাবলম্বীকে বস্ত্র বিতরণ

ছবি

Degchibarictg
চট্টগ্রামের বাঁশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার কালীপুর ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে সংসদ সদস্যের গণসংযোগ কার্যালয়ের উদ্যোগে ৩০০ জনের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।

বাঁশখালী উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা ইসমাঈলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা বদরুল হক, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, মাওলানা এনামুল হক জিহাদী, সাংগঠনিক সম্পাদক জি এম সাইফুল ইসলাম, মাস্টার সাইফুর রহমান এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের বাঁশখালী উপজেলা সেক্রেটারি মহিউদ্দিন খান জসীমসহ অন্যরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, ‘এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা যে যার ধর্ম স্বাধীনভাবে পালন করব। বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই। আমরা সবসময় আপনাদের সঙ্গে এবং পাশে আছি।’

তিনি আরও বলেন, ‘আপনাদের পাশে থাকাটা আমাদের দয়া বা অনুগ্রহ নয়, অর্পিত দায়িত্ব। এই দায়িত্ব ভোট দিয়ে আপনারা আমাদের ওপর অর্পণ করেছেন।’

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।