দক্ষিণ পূর্ব

বাঁশখালীতে বন্যার্তদের পাশে কেন্দ্রীয় ছাত্রদল নেতা আফজাল রহমান

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬
পঠিত :
বাঁশখালীতে বন্যার্তদের পাশে কেন্দ্রীয় ছাত্রদল নেতা আফজাল রহমান

ছবি

বাঁশখালী উপজেলায় সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত অসহায়, দুস্থ ও বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আফজাল রহমান। তাঁর উদ্যোগে দুর্গত এলাকার মানুষের মাঝে জরুরি খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

 

ছাত্রদল নেতাকর্মীরা জানান, সংগঠনের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম দক্ষিণ জেলার বাঁশখালীর বিভিন্ন এলাকায় এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচির প্রথম ও দ্বিতীয় দিনে মোট ৩০০টি পরিবারের হাতে শুকনো খাবারসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়েছে।

 

ত্রাণ বিতরণকালে ছাত্রদল নেতারা ক্ষতিগ্রস্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের খোঁজখবর নেন এবং দুর্যোগ-পরবর্তী যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন। স্থানীয় বাসিন্দারাও এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বিপদের দিনে পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

এ বিষয়ে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আফজাল রহমান বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে মানবিক দায়িত্ববোধ থেকেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। ছাত্রদল সব সময় সাধারণ মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটে একইভাবে মানুষের কল্যাণে কাজ করে যাবে। ইতিমধ্যে ৩০০টি পরিবারের মাঝে আমরা ত্রাণ ও উপহারসামগ্রী পৌঁছে দিয়েছি এবং এই ধারা অব্যাহত থাকবে।”

 

ত্রাণ বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা যুবদল নেতা মিজান মোল্লা, মোহাম্মদ ইসমাইল উদ্দিন ইমন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ তারেক, মোহাম্মদ বাহাদুর, মোহাম্মদ শাকিল এবং বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তারেক।

 

এছাড়াও অংশ নেন বাঁশখালী উপজেলা ছাত্রদল নেতা মোহাম্মদ মহিউদ্দিন রিফাত, রকিবুল হাসান, সোহেল কাদের রানা, তৌহিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ এনাম, মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ এরশাদ, ইউনিয়ন যুবদল নেতা আব্দুল আলিম, ইউনিয়ন কৃষকদল নেতা মোহাম্মদ রিয়াদ, মোহাম্মদ ওয়াহেদ, মোহাম্মদ হাবিব এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন কমিটির নেতা আশিস দে, সুমন দে ও প্রিয় দে প্রমুখ।

আরএইচ/দক্ষিণপূর্ব 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।