দক্ষিণ পূর্ব

বাঁশখালীতে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন, ছেলে গ্রেপ্তার

shakhawat sohan
প্রকাশ : ৬ আগস্ট ২০২৫
পঠিত :
বাঁশখালীতে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন, ছেলে গ্রেপ্তার
বাঁশখালী প্রতিনিধি 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মাদকের না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যার মর্মান্তিক ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধায় উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল এলাকায় এ ঘটনা ঘটে। 

অভিযুক্ত ছেলে তপন রুদ্র (২০) তার পিতা দুলাল রুদ্রকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার করা হয়েছে। 

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, তপন রুদ্র আগে একটি সেলুন চালাত। সেটি বন্ধ হয়ে যাওয়ার পর সে বেকার হয়ে পড়ে এবং মাদকাসক্ত হয়ে পড়ে। মঙ্গলবার সন্ধ্যায় সে তার বাবার কাছে মাদকের জন্য টাকা চায়। বাবা টাকা দিতে রাজি না হওয়ায় তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে তপন ক্ষিপ্ত হয়ে একটি ধারালো দা দিয়ে তার বাবাকে এলোপাতাড়ি কোপাতে থাকে।

গুরুতর আহত অবস্থায় দুলাল রুদ্রকে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এই ঘটনার পর স্থানীয় জনতা তপন রুদ্রকে আটক করে পুলিশে দেয়। বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, অভিযুক্ত তপন রুদ্রকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।