দক্ষিণ পূর্ব

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভারসহ অস্ত্র উদ্ধার

RAFIQ HYDER
RAFIQ HYDER
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৫ দুপুর
পঠিত : ৫
বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভারসহ অস্ত্র উদ্ধার

ফাইল ছবি

Degchibarictg

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার, দুটি একনলা বন্দুক, গুলি, কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব–৭।


র‍্যাব–৭ জানায়, নির্বাচন উপলক্ষে দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন স্থানে নিয়মিত চেকপোস্ট ও টহল কার্যক্রম চালানো হচ্ছে। গত ৮ ফেব্রুয়ারি থেকে প্রতিটি নির্বাচনী আসনে টহল আরও বাড়ানো হয়েছে।


র‍্যাব–৭–এর সহকারী পরিচালক (গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) আসনের সরল এলাকায় অভিযান চালানো হয়।


তিনি জানান, র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি দুটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বস্তা দুটি তল্লাশি করে একটি বিদেশি তৈরি রিভলভার, চার রাউন্ড গুলি, দুটি একনলা বন্দুক, ১৪টি কার্তুজ এবং চারটি দেশীয় রামদা উদ্ধার করা হয়।


উদ্ধার করা অস্ত্রগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।