দক্ষিণ পূর্ব

বাঁশখালীতে হেফজখানা-এতিমখানায় অনুদান, পানিবন্দী মানুষের পাশে মেয়র শাহাদাত

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬
পঠিত :
বাঁশখালীতে হেফজখানা-এতিমখানায় অনুদান, পানিবন্দী মানুষের পাশে মেয়র শাহাদাত

ছবি

বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল ইউনিয়নের বাংলাবাজার হেফজখানা ও এতিমখানায় নগদ ৫০ হাজার টাকা অনুদান এবং মাদরাসার নির্মাণকাজের জন্য টিন বিতরণ করা হয়েছে। একইসঙ্গে সাম্প্রতিক ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

 

শুক্রবার (১৬ জুলাই) পশ্চিম চাম্বল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মারফুল হক চৌধুরী মারুফ।

 

অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, শিক্ষা, মানবিকতা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে মাদরাসা, হেফজখানা ও এতিমখানার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এসব প্রতিষ্ঠানের উন্নয়নে সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসা প্রয়োজন।

 

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক নয়, মানবিক দায়িত্বও। কোনো মানুষ যেন দুর্যোগের সময় অনাহারে বা কষ্টে না থাকে, সে লক্ষ্যে সহযোগিতা অব্যাহত থাকবে।

 

মেয়র আরও বলেন, বন্যা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সরকারি ও সামাজিক উদ্যোগের পাশাপাশি সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন।

 

এ সময় আবদুর রশীদ, রাসেল সিকদার, সামিয়াত আমিন জিসান, কালামুল হক চৌধুরী, রহিম, এরফানুল হক চৌধুরী, ইব্রাহিম, খোরশেদুল আলম, আবদুল মালেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।