বাঁশখালী উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), চট্টগ্রাম। সংগঠনটির উদ্যোগে বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে জরুরি খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র, পূর্ব ডোংরা আলতাফ আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চৌধুরীঘাট এলাকায় বন্যাদুর্গত পরিবারের হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।
ত্রাণ ও চিকিৎসাসামগ্রী বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন ড্যাবের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক।
এ সময় উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. বেলায়েত হোসেন ঢালী, চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. ইফতেখারুল ইসলাম, কেন্দ্রীয় ডক্টরস ওয়েলফেয়ার বিষয়ক সহ-সম্পাদক ডা. সাদ্দাম হোসেন, ডা. হোসনে আরা বেগম, ডা. মঈনুল আহসান, ডা. ইফতেখার আহমেদ অনি, ডা. মোহাম্মদ মঈনুদ্দিন মঈন, ডা. রিয়াসাদ শাহাবুদ্দিন, ডা. রাজেদ আল হাসান, ডা. সাদ্দাম হোসেন (বাঁশখালী), ডা. তারেকুল ইসলাম জনি, ডা. রাকিব আদনান চৌধুরী, ডা. মো. শফিকুল ইসলাম, ডা. মামুন উদ্দিন, ডা. মোফরাদুর রহমান সোহান, ডা. নাঈম, ডা. দস্তগীর চৌধুরী, ডা. আমিনুল ইসলাম, রায়হান আদনান, নাঈম উদ্দিনসহ ড্যাবের অন্যান্য নেতাকর্মী।
ড্যাব নেতারা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো চিকিৎসকদের সামাজিক ও মানবিক দায়িত্ব। বন্যাদুর্গত মানুষের প্রয়োজন অনুযায়ী চিকিৎসাসেবা, ওষুধ ও খাদ্য সহায়তা প্রদানের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ত্রাণসামগ্রী ও ওষুধ পেয়ে বন্যাদুর্গত পরিবারের সদস্যরা ড্যাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রাও এ ধরনের মানবিক উদ্যোগকে সময়োপযোগী বলে মন্তব্য করেন।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।