দক্ষিণ পূর্ব

বাংলাদেশিদের ম্যান্ডারিন ভাষা শেখাবে চীন

Jobaer Raihan Jihan
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬
পঠিত :
বাংলাদেশিদের ম্যান্ডারিন ভাষা শেখাবে চীন

ছবি

দেশের দক্ষ জনশক্তিকে বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে তুলতে ম্যান্ডারিন ভাষা শেখানোর আগ্রহ দেখিয়েছে চীন। ম্যান্ডারিন চীন ও তাইওয়ানের সরকারি ভাষা এবং সিঙ্গাপুরের অন্যতম সরকারি ভাষা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

দেশের দক্ষ জনশক্তিকে বিদেশে কর্মসংস্থানের উপযোগী করে তুলতে ম্যান্ডারিন ভাষা শেখানোর ক্ষেত্রেও চীনের সহযোগিতা চাওয়া হয়।

প্রতিমন্ত্রী বলেন, চীন এরইমধ্যে এ বিষয়ে সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে। চীনের বিশেষজ্ঞরা বাংলাদেশে এসে দক্ষতা উন্নয়ন ও ম্যান্ডারিন ভাষা প্রশিক্ষণ দেবেন।

এ সহযোগিতার জন্য বাংলাদেশ সরকারের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হবে না বলেও জানান তিনি।

মোংলা বন্দর উন্নয়নে চীনের আগ্রহের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বৈঠকে মোংলা বন্দর উন্নয়নেও চীনের আগ্রহের কথা জানানো হয়েছে। চীনের পক্ষ থেকে মোংলা বন্দরের উন্নয়নে দ্রুত কাজ শুরু করার কথা বলা হয়েছে।

তিনি বলেন, একইসঙ্গে মোংলা ও চট্টগ্রাম বন্দরের মধ্যে যোগাযোগব্যবস্থা আরও উন্নত করার বিষয়েও আলোচনা হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী চীন সফরে দেশটির ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক এবং চট্টগ্রামে অর্থনৈতিক অঞ্চল উদ্বোধনের বিষয়ও বৈঠকে উঠে আসে বলে জানান তিনি।

বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান মীর শাহে আলম।

তিনি বলেন, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক চাপের সময়ে চীনের কাছ থেকে যতটা সম্ভব বিনিয়োগ ও সহযোগিতা নেওয়াই সরকারের লক্ষ্য।

এছাড়া চট্টগ্রামের অর্থনৈতিক অঞ্চল, বাংলাদেশ-চীন ব্যবসায়িক সম্পর্ক এবং দুই দেশের রাজনৈতিক দলের পারস্পরিক যোগাযোগ বাড়ানোর বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। চীনের রাজনৈতিক প্রতিনিধিদলের বাংলাদেশ সফর এবং বিএনপির প্রতিনিধিদলের চীন সফরের মাধ্যমে রাজনৈতিক সম্পর্ক আরও গভীর করার আগ্রহের কথাও বৈঠকে জানানো হয়।

জেআরজে

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।