দক্ষিণ পূর্ব

বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে নতুন তথ্য দিল ভারতীয় গণমাধ্যম

মনির ফয়সাল
প্রকাশ : ১২ জানুয়ারী ২০২৬
পঠিত :
বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে নতুন তথ্য দিল ভারতীয় গণমাধ্যম

স্পোর্টস ডেস্ক 


আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ সোমবার (১২ জানুয়ারি) অথবা আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করতে পারে। নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের আবেদন করেছে। তবে এনডিটিভি জানিয়েছে, ভারতের মধ্যেই বাংলাদেশের ভেন্যু নির্ধারিত হতে পারে।


প্রতিবেদন অনুযায়ী, আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর বিসিবি ভেন্যু পরিবর্তনের আবেদন জানায়। তবে এই অনুরোধ মেনে নেয়ার সম্ভাবনা কম। আইসিসি বিকল্প ভেন্যু হিসেবে চেন্নাই ও তিরুবনন্তপুরম প্রস্তাব করেছে। বর্তমানে বাংলাদেশের গ্রুপ পর্বের সূচিতে কলকাতা ও মুম্বাই রয়েছে।


এর আগে চেন্নাইকে ভেন্যু হিসেবে গ্রহণে আপত্তি জানিয়েছিল বাংলাদেশ। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, বিশ্বকাপ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত সরকারের সঙ্গে আলোচনা ছাড়া নেওয়া হবে না। তিনি বলেন, ‘আপনারা জানেন, এই বিশ্বকাপ নিয়ে আমরা একা কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। সরকারের সঙ্গে আলোচনা করেই এগোতে হবে। আমাদের অবস্থান এখনো অপরিবর্তিত।’


এদিকে রোববার ভাদোদরায় অনুষ্ঠিত ভারত-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডেতে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ। আইসিসি নিরাপত্তা শঙ্কার জবাবে বাংলাদেশকে অনুরোধ জানাতে পারে ভারত সফরের সুযোগ বিবেচনা করতে।


বিশ্বকাপ শুরু হতে আর চার সপ্তাহেরও কম সময় বাকি। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দলগুলো অনুশীলনের জন্য ভারতে পৌঁছাবে। তাই সাম্প্রতিক আলোচনার কেন্দ্রে থাকা ভেন্যু জট দ্রুত সমাধান করতে আগ্রহী আইসিসি।


এমএইচএফ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।