দক্ষিণ পূর্ব

বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় ডাক্তারকে হত্যার চেষ্টা, লাইভে এসে বাঁচার আকুতি

sathi
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫
পঠিত :
বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় ডাক্তারকে হত্যার চেষ্টা, লাইভে এসে বাঁচার আকুতি
 নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বাকলিয়ার  ভবন নির্মাণের সময় চাঁদা না দেওয়ায় ইকবাল হোসেন নামে একজন চিকিৎসকের উপর  হামলা করেছে দুর্বৃত্তরা। সন্ত্রাসীদের হাত থেকে প্রাণে বাঁচতে রক্তাক্ত অবস্থায়  ফেসবুক লাইভে এসে তার বাঁচার আকুতি এরমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভুক্তভোগী চিকিৎসকের দাবি,ভবন নির্মাণের সময় চাঁদা না দেওয়ায় বিএনপি নেতা হারুনের নেতৃত্বে তাকে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। মারাত্মক আহত অবস্থায় বারবার ৯৯৯ এ কল করলেও ঘটনাস্থলে পুলিশ পৌঁছাতে দেরি করছে বলে অভিযোগ করেছেন তিনি।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকালে নগরের বাকলিয়ার রাহাত্তারপুলের কেবি আমান আলী রোড়ের  নূর বেগম মসজিদের পাশে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ইকবাল হোসেন নগরের ইবনে সিনায় হাসপাতালের কনসালটেন্ট। 

জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই জায়গায় একটি জমি দখল করে নিতে ইকবাল হোসেনকে ফ্যাসিস্ট ট্যাগ দিয়ে স্থানীয় একটি প্রভাবশালী চক্র হুমকি দিয়ে আসছিল। মঙ্গলবার একটি পক্ষের সাথে ইকবাল হোসেনদের পরিবারের সাথে জমির সার্ভে ছিল। সরেজমিনে এদিন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা আসেন। কিন্তু বারবার তাকে চাপ দিতে থাকে স্থানীয় বিএনপির একটি গ্রুপ। একপর্যায়ে তারা ডাক্তার ইকবাল হোসেনের কাছে চাঁদা দাবি করে। দিতে অপারগতা প্রকাশ করলে তারা তাকে মেরে আহত করে। এসময় ডাক্তার ইকবাল দৌঁড়ে আত্মরক্ষা করেন। সন্ত্রাসীরা তার হাতে ও মাথায় আঘাত করেন। রক্তাক্ত অবস্থায় তিনি একটি ভবনের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। 

লাইভে এসে ডাক্তার ইকবাল হোসেন বলেন, আমাকে বিএনপির সন্ত্রাসী হারুনসহ কয়েকজন চাঁদা না দেওয়াতে মেরে ফেলতে চাইছে। তারা আমাকে হত্যা করতে চায়। আমি অবরুদ্ধ। আপনারা দ্রুত পুলিশ পাঠান। জানা গেছে, পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। 

জানতে চাইলে ডাক্তার ইকবাল হোসেন দক্ষিণ পূর্বকে জানান, ভাই আপনারা আসেন। আমাকে বাঁচান। ওরা আমাকে মেরে ফেলবে। বিএনপির হারুণ, হুমায়ুনসহ ১০-১২ জন আমাকে মারতে চাই। আমি পালিয়ে একটি ঘরে আশ্রয় নিয়েছি। 

এ বিষয়ে জানতে চাইলে বাকলিয়ার ওসি ইখতিয়ার উদ্দিন জানান, প্রতিবেশীর সাথে বাড়াবাড়ি ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা। এটি জমি সংক্রান্ত বিষয়। আমাদের একটি টীম সেখানে আছে। তিনি কোন জায়গা থেকে লাইভ করতেছেন আমরাও জানি না।

এদিকে আহত ডা. ইকবাল হামলায় নেতৃত্ব দেয়া হারুনকে বিএনপির নেতা বলে দাবি করলেও তার ( হারুন) কোন পদ পদবীর বিষয় জানা যায়নি।তবে  হারুন দক্ষিণ জেলা বিএনপির সাবেক এক শীর্ষ নেতার নিকটাত্মীয়। ওই শীর্ষ নেতা ও বিএনপির নাম ব্যবহার করে গত বছরের ৫ আগস্ট থেকে বেপরোয়া হয়ে উঠেছেন হারুন।


এম

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।