দক্ষিণ পূর্ব

বান্দরবানের লামায় দুই অবৈধ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা

Masud forhan
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬
পঠিত :
বান্দরবানের লামায় দুই অবৈধ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা

ইটভাটায় জরিমানা

বান্দরবান জেলার লামা উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগে দুই মালিককে ৫ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন।

 

​শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার দুর্গম পাহাড়ি ইউনিয়ন ফাইতংয়ের ফাদুরছড়া পাড়ায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান চলাকালে পানি ঢেলে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

 

​অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং ফাইতং পুলিশ ক্যাম্পের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

 

​ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯-এর ৫(১), ৫(২) ও ৫(৩) ধারা অনুযায়ী, কেবিসি ব্রিকসের মালিক কবিরকে ৩ লাখ টাকা এবং বিবিএম-২ ব্রিকস মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

 

​অভিযানের সত্যতা নিশ্চিত করে ইউএনও মো. মঈন উদ্দিন বলেন, পরিবেশ রক্ষায় অবৈধভাবে ইট পোড়ানো, পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


বান্দরবান প্রতিনিধি/ইই

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।