দক্ষিণ পূর্ব

বান্দরবানে অপরাধীদের শাস্তিযোগ্য পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন

RAFIQ HYDER
প্রকাশ : ২৭ জুলাই ২০২৫
পঠিত :
বান্দরবানে অপরাধীদের শাস্তিযোগ্য পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন
বান্দরবান প্রতিনিধি:

মানিকগঞ্জের সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খানকে বান্দরবানে পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন করেছে আদিবাসী ছাত্রসমাজ।

রোববার (২৭ জুলাই) সকালে বান্দরবানের মুক্তমঞ্চের সামনে বান্দরবান আদিবাসী ছাত্র সমাজের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা মানিকগঞ্জের সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণি এক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খানের বান্দরবান পার্বত্য জেলায় পদায়ন বাতিলের দাবি জানান।

 এ সময় বক্তারা বলেন, বান্দরবান একটি সম্প্রীতির ও পর্যটন জেলা এখানে কেন প্রতিবার বিভিন্ন জেলায় নানা অপরাধে জড়িত ব্যক্তিদের শাস্তিযোগ্য বদলি করা হবে, তার মানে কি এ জেলায় সব কর্মকর্তারা নানাভাবে অপরাধী, নাকি এই জেলার কর্মকর্তারা অন্যজেলার অপরাধীদের আশ্রয় প্রশ্রয়দাতা। 

এ সময় বক্তারা, দ্রুত সময়ের মধ্যে উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খানের বান্দরবান বদলি বাতিল এবং আগামীতে যেন আর কোন শাস্তিযোগ্য ব্যক্তিকে বান্দরবানে বদলি না দেওয়া হয় সেদিকে নজর দেওয়ার জন্য দাবি জানান। 

মানববন্ধনে এ সময় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এর সভাপতি উশৈহ্লা মারমা -এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, শিক্ষার্থী লাবনী তঞ্চঙ্গ্যা, এডিশন চাকমা, শিমুল তঞ্চঙ্গ্যা, নেলসন ত্রিপুরা, ফিলিপ খেয়াংসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আদিবাসী শিক্ষার্থীরা।

প্রসঙ্গত: গত ২৩ জুলাই নিজ আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান খানের বিরুদ্ধে, আর এরপরেই  মনিরুজ্জামান খানকে বান্দরবানে বদলি করে এক প্রজ্ঞাপন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হলে ক্ষোভে ফেটে পড়ে বান্দরবানের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ।

/রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।