দক্ষিণ পূর্ব

বান্দরবানে চালকসহ ৮০ ঘটফুট কাঠ আটক

RAFIQ HYDER
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫
পঠিত :
বান্দরবানে চালকসহ ৮০ ঘটফুট কাঠ আটক
বান্দরবান জেলা প্রতিনিধি:

বান্দরবানে অভিযান চালিয়ে অবৈধভাবে পাচারকালে ৮০ ঘনফুট অনুমোদনহীন কাঠ বোঝাই ট্রাকসহ এক চালককে আটক করেছে র‍্যাব।
শনিবার (২৬ এপ্রিল) শনিবার সকালে শহরের মেঘলা পর্যটন এলাকায় অভিযান চালিয়ে এসব কাঠ আটক করা হয়।

র‍্যাব জানিয়েছে, বনের কাঠ পাচারকালে মেঘলা পর্যটন এলাকা থেকে ৮০ ঘনফুট অনুমোদনহীন ৬০ টুকরো সেগুন গোল কাঠ পাচারকালে একজন পাচারকারীসহ কাঠ জব্দ করা হয়েছে। পরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে কাঠগুলো জব্দ করে বন বিভাগের কার্যালয়ে নিয়ে যায়।

র‍্যাব-১৫ সিপিসি-এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার তৌহিদ বলেন, বনের কাঠ পাচারকালে একজন পাচারকারীসহ কাঠ জব্দ করেছি। বনের কাঠ ও বনজ সম্পদ রক্ষায় আমরা এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

বান্দরবান বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার শামসুল হক বলেন, র‍্যাব ও বন বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে অবৈধভাবে কাঠ পাচারকালে চার টুকরো গোল কাঠসহ ট্রাক চালককে আটক করেছে। এ বিষয়ে বন আইনে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

রহা

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।