দক্ষিণ পূর্ব

বান্দরবান থেকে বিএনপির জয়যাত্রা শুরু হবে: সাচিং প্রু জেরী

RAFIQ HYDER
প্রকাশ : ২৫ জানুয়ারী ২০২৬
পঠিত :
বান্দরবান থেকে বিএনপির জয়যাত্রা শুরু হবে: সাচিং প্রু জেরী
নিজস্ব প্রতিবেদক

পাহাড়ি বাঙালি নিয়ে গঠিত সম্প্রীতির বান্দরবান থেকে বিএনপির জয়যাত্রা শুরু হবে বলে মন্তব্য করেছেন বান্দরবান ৩০০ নং আসনের বিএনপি মনোনীত প্রার্থী  সাচিং প্রু জেরী। তিনি বলেন, আমরা তারেক রহমানের জন্য এ আসনটি অগ্রীম উপহার দিব। 

রবিবার (২৫ জানুয়ারি) পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেয়ার আগে তিনি একথা বলেন। 

সাচিং প্রু জেরী বলেন, বিএনপির চেয়ারপারসন তারেক রহমান আগামী বাংলাদেশ ও দেশের জনগণের জন্য অমূল্য সম্পদ। তিনি যে পরিকল্পনা নিয়ে রাজনীতিতে এগিয়ে যাচ্ছেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তা বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

বান্দরবানবাসীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, পাহাড়ি আর বাঙালি আমরা সবাই এই অঞ্চলের মানুষ। উন্নয়ন, নিরাপত্তা এবং ন্যায্য অধিকার নিশ্চিত করতেই আমি নির্বাচনে এসেছি। 

উপজেলা বিএনপির নেতা অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন,  দীর্ঘদিনের বঞ্চনা দূর করে যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যাশা করছেন পাহাড়ি ও বাঙালি উভয় সম্প্রদায়ের মানুষ। তারেক জিয়ার নেতৃত্বে বাংলাদেশ ঐক্যবদ্ধ। জেরীর নেতৃত্বে ধানের শীষের ব্যালট বিপ্লব হবে আগামী ১২ তারিখ। 

এতে উপস্থিত ছিলেন, ওসমান গণি, ইয়াসিনুল হক রিপন,মনিরুল ইসলাম ভুঁইয়া, আলী হায়দার বাবলু, বিএনপি নেতা হাবীবুর রহমান, কামাল উদ্দিন, সাইফুদ্দিন বাহাদুর, রাকিব, শাহজালাল সাগর, খায়রুল আমিন সহ অনেকেই। 

রহা 

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।