নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম নগরে অতিরিক্ত ভাড়া আদায় রোধ ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রোড় ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। মঙ্গলবার (১০ জুন) দিনব্যাপী এ পরিচালনা করেন বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত-১৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মারমা৷
নগরের একেখান, অলংকার, দামপাড়া ও সিটিগেইট এবং ভাটিয়ারী এলাকায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন করা হয়। এসময় বিআরটিএ কর্মকর্তারা অতিরিক্ত ভাড়া সম্পর্কিত কোন অভিযোগ পাওয়া যায় কিনা তা খতিয়ে দেখেন৷ তবে এ ধরণের কোন অভিযান পাওয়া যায়নি। এসময় চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।
এসময় রেজিস্ট্রেশন বিহীন একটি মোটরসাইকেলকে ৫ হাজার টাকা জরিমানাসহ বিভিন্ন অপরাধে অন্য তিনটি মোটরযানকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রান্তিক পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-৯৯৮৮) কাগজপত্র দীর্ঘদিন হালনাগাদ না থাকায় বাসটি জব্দ করা হয়েছে।
এম
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।