মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় মো. তারেক (৪৮) নামে এক সন্দ্বীপ প্রবাসী নিহত হয়েছেন।
নিহত মো. তারেক সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের পাহাড়ের গো মসজিদ বাড়ির বাসিন্দা। সোমবার (২ মার্চ) ভোরে বাহরাইনের একটি ড্রাইডক/শিপইয়ার্ডে দায়িত্ব পালনকালে এ হামলার ঘটনা ঘটে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য, প্রায় ২৭ বছর ধরে তিনি বাহরাইনে কর্মরত ছিলেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে দীর্ঘদিন ধরে সংসারের হাল ধরে রেখেছিলেন। মৃত্যুসংবাদে পরিবারের সদস্যদের মধ্যে শোকের মাতম চলছে।
আরএইচ
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।