দক্ষিণ পূর্ব

বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদরদপ্তরে হামলা

মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬
পঠিত :
বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদরদপ্তরে হামলা

মানামায় বিস্ফোরণ। ছবি: এক্স

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদরদপ্তরে হামলার খবর পাওয়া গেছে। দেশটির রাজধানী মানামায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। তবে এ হামলার পেছনে কারা জড়িত তা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

একই সময়ে কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। উপসাগরীয় অঞ্চলজুড়ে নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, কাতারে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

এর আগে ইরান-এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন ও ইসরায়েলি স্থাপনাই এখন তাদের লক্ষ্যবস্তু। “এখন আর কোনো রেড লাইন নেই,”—এমন মন্তব্যও করেন তিনি।

এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী  (আইআরজিসি) এক বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা হামলা শুরুর কথা নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, “ইরানের বিরুদ্ধে শত্রুর আগ্রাসনের জবাবে অধিকৃত ভূখণ্ডের দিকে প্রথম দফার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হয়েছে।”

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।