ভোট দিতে বাড়ি যাওয়ার জন্য শিক্ষার্থীদের বাস দেওয়ার দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৫টার দিকে চাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক মোনায়েম শরীফ ফটক বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বাস শিক্ষার্থীদের জন্য ব্যবহার করতে দেওয়া যাবেনা বলে ভিসি জানিয়ে দিয়েছেন। নির্বাচনের আমেজপূর্ণ মৌসুমে আর কোথাও বাস না পেয়ে আমরা ভাড়া পে করে বাস নিতে চাওয়ার পরেও প্রশাসনের অপারগতায় অবাক হচ্ছি। আপাতত আমরা বাস যেকোনোভাবে ব্যবস্থা করার চেষ্টা করেই যাব কিন্তু শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণ স্পষ্ট না করা পর্যন্ত ক্যাম্পাসের মেইন গেইট বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জন্য বাস দিতে নারাজ উল্লেখ করে চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক মো. ইসহাক ভূঁইয়া বলেন, আমরা গতকাল থেকে এখন পর্যন্ত চট্টগ্রামের সব জায়গায় যোগাযোগ করেছি কিন্তু বাস পাওয়া যাচ্ছে না। যারা আমাদের কথায় আশান্বিত হয়েছিলেন তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি। সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের বাসগুলোর যাবতীয় খরচ আমরা দিব বলেছি এরপরও ভিসি স্যার রাজি হননি।
উল্লেখ্য, চট্টগ্রাম স্টেশন (বটতলী) থেকে রাত ১১টা ৪৫ মিনিটের ঢাকাগামী মেইল ট্রেনে ২টি বগি ভাড়া করা হয়েছে। এবং খুলনা ও ময়মনসিংহ বিভাগের জন্য ১টি করে গাড়ি পাওয়া গেছে।
ইই
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।