দক্ষিণ পূর্ব

বায়েজিদে টিনের চালে টবে গাঁজা চাষ, র‌্যাবের অভিযানে চাষী গ্রেপ্তার

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ ০৯:৪৮ সকাল
পঠিত : ৬
বায়েজিদে টিনের চালে টবে গাঁজা চাষ, র‌্যাবের অভিযানে চাষী গ্রেপ্তার

ছবি সংগৃহীত

Degchibarictg

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় বসতঘরের টিনের চালের ওপর প্লাস্টিকের টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময় দুটি প্লাস্টিকের টব থেকে ১২টি গাঁজা গাছ উদ্ধার করে জব্দ করা হয়।

 

র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বায়েজিদ বোস্তামী থানার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাজিনগর এলাকায় লোকমান হোসেন তার বসতঘরের টিনের চালের ওপর প্লাস্টিকের টবে অবৈধভাবে গাঁজা গাছের চাষ করছেন।

 

এ তথ্যের ভিত্তিতে গত ২৭ জুলাই রাত প্রায় ১১টার দিকে র‌্যাব-৭-এর একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে লোকমান হোসেনকে গ্রেপ্তার করে। পরে তার বসতঘরের টিনের চালে রাখা দুটি প্লাস্টিকের টব তল্লাশি করে প্রতিটি টব থেকে ছয়টি করে মোট ১২টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজা গাছগুলো জব্দ করা হয়েছে।

 

গ্রেপ্তার লোকমান হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার হায়দ্রাবাদ এলাকার বাসিন্দা বলে জানিয়েছে র‌্যাব।

 

র‌্যাব-৭ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে এবং জব্দ করা আলামত চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।