দক্ষিণ পূর্ব

বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

মোহাম্মদ রিয়াদ হোসেন
মোহাম্মদ রিয়াদ হোসেন
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ১২:৫৮ দুপুর
পঠিত : ৩
বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

ছবি : সংগৃহীত

Degchibarictg

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

 

শনিবার (২৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে বায়েজিদ বোস্তামী থানার খন্দকার পাড়া এলাকার কালু মুন্সীর বাড়ি সংলগ্ন স্থানে অভিযান চালানো হয়। র‌্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালানোর সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত ২ থেকে ৩ জন অজ্ঞাত ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়।

 

পরে ঘটনাস্থল তল্লাশি করে আব্দুল কাদেরের বসতঘরের উত্তর পাশে দেয়ালের সঙ্গে থাকা একটি হাসনাহেনা গাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৭৫ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

 

র‌্যাব জানায়, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পলাতক ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

 

আরএইচ

মন্তব্য (০)

আপনার ইমেইল প্রকাশ করা হবে না।
সর্বোচ্চ ১০০০ অক্ষর।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

নিউজলেটার

সর্বশেষ খবর সরাসরি আপনার ইনবক্সে পেতে সাবস্ক্রাইব করুন।